মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

নেতৃত্ব হারালেন রিজওয়ান, নতুন অধিনায়কের নাম ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

টানা ব্যর্থতার কারণে অধিনায়কত্ব হারানোর শঙ্কায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই শঙ্কাই সত্য হলো। নেতৃত্ব হারিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তার পরিবর্তে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে রিজওয়ানের নেতৃত্ব হারানোর বিষয়টি নিশ্চিত করে পিসিবি। ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। নতুন এই অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে আগামী ৪ নভেম্বর।

বাঁহাতি পেসার আফ্রিদি ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারের পর তার পরিবর্তে আবারও অধিনায়কত্বে ফেরানো হয় তারকা ব্যাটার বাবর আজমকে, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে ছিলেন।

মোহাম্মদ রিজওয়ান ২০টি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেন যেখানে কেবল ৯টিতে জয়ের দেখা পায় পাকিস্তান। হেরেছে ১১টিতে, জয়ের হার মাত্র ৪৫ শতাংশ। ৩৩ বছর বয়সী রিজওয়ানকে ২০২৪ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার নেতৃত্ব ছিল অত্যন্ত হতাশাজনক। তার অধিনায়কত্বে পাকিস্তান চারটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরে যায়। এই পরাজয়ের পর রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় অলরাউন্ডার সালমান আলি আগাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X