লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের দলত্যাগের ঘোষণা

দলত্যাগের ঘোষণা দেওয়া আ.লীগ-জাপার ইউপি সদস্যরা। ছবি : কালবেলা
দলত্যাগের ঘোষণা দেওয়া আ.লীগ-জাপার ইউপি সদস্যরা। ছবি : কালবেলা

‎লালমনিরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সমর্থিত ৫৬ জন ইউপি সদস্য নিজ নিজ দল থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে ৪৪ আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টির।

‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় একত্রিত হয়ে তারা এই ঘোষণা দেন।

একাধিক ইউপি সদস্য জানিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদানের ঘোষণা দিলেও, অনেকেই তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগদানের ঘোষণা দেননি। পরে রাজনৈতিক সিদ্ধান্ত জানাবেন তারা।

সভায় খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালমিয়া এবং মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীসহ অন্যান্য আওয়ামী লীগ সমর্থিত নেতারা একসঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, ‘আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দল পেলে, সেই দলে যোগ দেব।’ এ ছাড়া মহেন্দ্রনগর ইউপির আরেক সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হকসহ জাতীয় পার্টির সমর্থিত সদস্যরাও একইভাবে তাদের সম্মিলিত সিদ্ধান্ত জানান।

ইউপি সদস্যদের মধ্যে রয়েছেন লালমিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), মমতাজ আলী (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি), সাহাবুল হক (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য), আজিজুল ইসলাম (হারাটি ইউপি সদস্য ও হারাটি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ইব্রাহীম মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)সহ মোট ৫৬ জন।

এদিকে, গণপদত্যাগের এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পদত্যাগকারী সদস্যরা ভবিষ্যতে যে রাজনৈতিক দলে যোগ দেবেন, তার ওপর সদর উপজেলার রাজনীতি ও আগামী নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছে সচেতন মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১০

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৩

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৫

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৬

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৭

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৮

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৯

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

২০
X