কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
ছবি : সংগৃহীত

রাশিয়ার ইভানোভো অঞ্চলে একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান পরীক্ষামূলক উড্ডয়নকালে বিধ্বস্ত হয়। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন, জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে, বিমানে সাতজন আরোহী ছিলেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, উড্ডয়ন প্রস্তুতির নিয়মকানুন সম্পর্কিত তদন্ত শুরু হয়েছে।

কমিটির এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি মেরামতের পর পরীক্ষার জন্য উড্ডয়ন করা হয়েছিল। দুর্ঘটনাস্থলটি জনবসতিহীন এলাকায় অবস্থিত ছিল। অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সাথে কোনো সম্পর্ক বা কিয়েভের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X