মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

ঢাকা ক্যাপিটালস লোগা। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস লোগা। ছবি : সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর ঘিরে দলগুলো যখন নিলামের পরও স্কোয়াড সাজাতে ব্যস্ত, ঠিক তখনই চমক দিল ঢাকা ক্যাপিটালস। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে শুরুতে না পাওয়ার শঙ্কায় বিকল্প শক্তি হিসেবে দলে ভেড়ালো আফগান তারকা উইকেটরক্ষক–ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে।

ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলটির ওপেনিং শক্তি নিশ্চিত করতেই গুরবাজকে নেওয়া হয়েছে। কারণ হেলস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ব্যস্ত। লিগের ফাইনাল হবে ৪ জানুয়ারি; আবুধাবি ফাইনালে উঠলে বিপিএল শুরুর ম্যাচগুলোয় হেলসকে পাওয়া কঠিন হয়ে যাবে।

গুরবাজ নিজেও একই লিগে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। ফলে তাকেও পুরোপুরি শুরু থেকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবুও দুজনের মধ্যে অন্তত একজনকে প্রথম দিকের ম্যাচ থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা।

আতিক ফাহাদ বলেন, “হেলস ও গুরবাজ—দুজনই আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত। হেলস হয়তো কিছুটা দেরিতে আসতে পারে, তাই বিকল্প হিসেবে গুরবাজকে প্রস্তুত রেখেছি। আশা করছি দুজনের একজন অন্তত শুরুর দিকে পাওয়া যাবে।”

ঢাকার স্কোয়াডে ওপেনিংয়ে ভরসা থাকতে পারে দেশীয় দুই ব্যাটার সাইফ হাসান ও উসমান খান। বিশেষ করে উসমান পুরো আসর জুড়েই দলকে সেবা দেবেন। গ্রুপ পর্বের পর হেলস–গুরবাজের যেকোনো একজন যোগ হলে ব্যাটিং শক্তি আরও বাড়বে বলে মনে করছেন কর্তারা।

ঢাকা ক্যাপিটালস এবার বিদেশি কোটায় বেশ শক্তিশালী দল সাজিয়েছে। হেলস, গুরবাজ ও উসমান ছাড়াও দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথ, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, আফগান স্পিনার জুবাইদ আকবরী এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। দেশি ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

ঢাকা ক্যাপিটালসের এবারের লক্ষ্য স্পষ্ট—অভিজ্ঞতা ও শক্তির মিশেলে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান সুসংহত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X