কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক অধিবেশনে ইরানের ওপর নতুন করে এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো, ব্যক্তিবর্গ ও সংস্থা যারা ইরানে বিক্ষোভ দমন বা রাশিয়ার প্রতি সমর্থনের সঙ্গে জড়িত।

ইরানে সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভ দমন বা রাশিয়ার প্রতি সমর্থনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ ও সংস্থা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সেই সূত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও (আইআরজিসি) এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউর এক কূটনীতিক জানিয়েছেন, ইইউ শিগগিরই ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে পারে। এতে আইআরজিসি ইসলামিক স্টেটস (আইএস) ও আল-কায়দার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সমপর্যায়ে বিবেচিত হবে।

ফ্রান্সসহ কয়েকটি দেশ আগে এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও, সম্প্রতি তারা সমর্থন জানিয়েছে। এতে ইইউর ২৭ সদস্য দেশের মধ্যে সর্বসম্মতিক্রমে অনুমোদনের সম্ভাবনা বেড়েছে। এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইরানকে অভ্যন্তরীণ আন্দোলন দমন ও সামরিক সহযোগিতার জন্য দায়ী করা হতে পারে। বিশেষ করে ইউক্রেনে ইরানের ভূমিকার দিকেও নজর রাখা হচ্ছে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রতিষ্ঠা করা হয়। এটি দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি দেখভাল করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X