কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৭ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশটির বিভিন্ন স্থানে ৩২৪টি ড্রোন ও তিনটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৩০৯টি ড্রোন ভূপাতিত করা হলেও, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা যায়নি।

সবচেয়ে বড় হামলাটি হয় ডিনিপ্রো শহরে। ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার হানঝা জানান, ১৫ এপ্রিল সকালে একটি গ্যাস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হয়। আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর ১৫ এপ্রিল রাতে ডিনিপ্রোতে আবারও হামলা চালানো হয়। এতে একটি প্রশাসনিক ভবন ও একটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই নারী ও এক পুরুষ আহত হন।

অন্যদিকে তুলনামূলক শান্ত হিসেবে পরিচিত চেরকাসি অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা চালায় রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৮ বছর বয়সী এক শিশু নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। এছাড়া ১৩ এপ্রিলের হামলায় আহত আরও দুজন পরবর্তীতে মারা গেছেন বলেও জানা গেছে।

খারকিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। ড্রোন শহর পর্যন্ত পৌঁছালেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরের উত্তরের দুটি এলাকায় বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন।

এদিকে কিয়েভ অঞ্চলের দুটি শহরেও রাতভর হামলা চালানো হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

কালবেলা/এএমএম/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X