কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পর প্রথম বিদেশ সফরে পুতিন

বৃহস্পতিবার কিরগিজস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার কিরগিজস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে চলতি বছর প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখলেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। খবর তাস ও এপির।

এবারের কিরগিজস্তান সফরে বেশ ব্যস্ত সময় পার করবেন পুতিন। আজ বৃহস্পতিবার কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে বৈঠকের মাধ্যমে পুতিনের কর্মদিবস শুরু হবে। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আলোচনার পর বেশকিছু বিষয়ে দ্বিপক্ষীয় নথি সই করবেন দুই নেতা। এ ছাড়া সাংবাদিকদের উদ্দেশে তাদের একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে।

এরপর শুক্রবার কিরগিজস্তানের আয়োজনে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সম্মেলনে অংশ নেবেন পুতিন। এবারের এই সম্মেলনে আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারাও যোগ দেবেন। তবে মস্কোর সঙ্গে সম্পর্কে ছিড় ধরায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এতে অংশ নিচ্ছেন না।

চলতি বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর ফলে আইসিসির সদস্য দেশে গেলে পুতিন গ্রেপ্তার হতে পারেন। আইসিসির এমন পদক্ষেপের পর দেশের বাইরে পা রাখেননি তিনি। তবে চলতি বছর রাশিয়ার অধিকৃত ইউক্রেনের কয়েকটি অঞ্চল সফর করেছেন পুতিন।

কিরগিজস্তান আইসিসির সদস্য দেশ নয়। ফলে সেখানে পুতিনের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই। মধ্য এশিয়ায় তাজিকিস্তানই শুধু আইসিসির সদস্য। গত বছর পুতিন এই দুই দেশই সফর করেছেন। ২০২২ সালে মধ্য এশিয়ার অন্যান্য দেশ ছাড়াও আর্মেনিয়া, বেলারুশ, চীন, ভারত ও ইরান সফর করেছেন পুতিন।

চলতি মাসের শেষের দিকে পুতিনের চীন সফরের কথা রয়েছে। এ ছাড়া গত মাসে তিনি উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। যদিও ঠিক কখন এই সফরে যাবেন তা নিশ্চিত না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X