কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে লন্ডনের সড়কে মানুষের ঢল

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার লন্ডনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার লন্ডনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যে রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। আজ শনিবার (১৪ অক্টোবর) মধ্য লন্ডনের সড়কে তারা এ বিক্ষোভ মিছিল করেন। খবর রয়টার্সের।

শনিবার ফিলিস্তিনপন্থি এসব বিক্ষোভকারী শহরের অক্সফোর্ড সার্কাসের কাছে জড়ো হন। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া ইসরায়েলকে সহায়তা করায় তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

গাজায় বসবাস করা আত্মীয়স্বজনদের নিয়ে শঙ্কিত জানিয়ে বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী এক ছাত্র বলেছেন, গাজার কেউ ভালো নেই। আমার পুরো পরিবার গাজায় বাস করে। তারা কেউ ভালো নেই।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি পুরো মানবজাতির জন্য অনেক বড় সমস্যা। মনে রাখবেন, আমরাও মানুষ।

এর আগে ‘মার্চ ফর ফিলিস্তিন’ নিয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য পুলিশ। তারা বলেছিল, এই মিছিলে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে এমন কিছু কেউ প্রদর্শন করলে তাকে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X