কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে ইউক্রেনের জয় অসম্ভব : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি : সংগৃহীত
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি : সংগৃহীত

পশ্চিমা সামরিক সহায়তার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে ইউক্রেন পরাজিত করতে পারবে—এমন ধারণা ভুল বলে মনে করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

তিনি বলেন, ‘আমি বাস্তবতার পক্ষে। বাস্তবতা হলো ইউক্রেন ও পশ্চিমাদের মধ্যে সহযোগিতার যে প্রকৃতি তা ব্যর্থ হয়েছে।’ আজ মঙ্গলবার জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অরবান।

অরবান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের দেওয়া অস্ত্র, অর্থ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে জয়ী হতে পারবে—বলা হলে এটা পরিস্থিতিকে ভুলভাবে ব্যাখ্যা করা হবে। এটা অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘সমস্যা হলো রাশিয়ার চেয়ে ইউক্রেনের সেনা সদস্য আগে শেষ হয়ে যাবে। আর এটাই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে। তা না হলে ইউক্রেনের অনেক সম্পদ ধ্বংস হবে এবং প্রাণহানি হবে। তাই এই মুহূর্তে শান্তিই একমাত্র সমাধান।

তবে তিনি এ-ও বলেন, কিয়েভের প্রধান মিত্র ওয়াশিংটনের যতদিন না চাইবে এ যুদ্ধ বন্ধ হবে না। তিনি বলেন, ‘আমিরেকা কী চায় সেটাই বড় বিষয়। ইউক্রেন আর সার্বভৌম দেশ নেই। তাদের কোনো টাকা নেই। তাদের কোনো অস্ত্র নেই। পশ্চিমাদের সমর্থনের জোরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, ‘যে দুই লক্ষ্য নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে—রাশিয়াকে নত করা এবং ইউক্রেনে শান্তি আনয়ন— তা ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা কাজে আসেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X