কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নামল সুইডেনের তাপমাত্রা

বরফে ঢেকে যাওয়া সড়ক। ছবি : সংগৃহীত
বরফে ঢেকে যাওয়া সড়ক। ছবি : সংগৃহীত

তাপমাত্রায় নতুন রেকর্ড গড়েছে সুইডেন। দেশটি তাদের ২৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। সুইডেনের উত্তরাঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। বর্তমানে পুরো নর্ডিক অঞ্চলে এমন তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড এএফপিকে বলেন, ১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারি মাসে প্রথমবারের মতো এমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। এর আগে ১৯৫২ সালেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি জানান, দেশটির উত্তরাঞ্চলের কেভিকজোক-আরেনজানকা কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। ১৮৮৮ সালে তাপমাত্রা রেকর্ড শুরু করার পর এ কেন্দ্রটিতে এবারই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মাইনাস তাপমাত্রার সাথে অতি পরিচিত সুইডেন। তবে গত কয়েকদিন ধরে দেশটির এ তাপমাত্রা এতটা কমেছে যে সেখানে বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে। এমনকি দেশটির উমেরা শহরে কয়েকদিন ধরে ট্রেনযাত্রাও বাতিলের খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X