কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর ভারতে রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে উত্তর ভারতের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়। বর্তমানে এসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। একই চিত্র দেখা গেছে রেলস্টেশনে। দিল্লিগামী ১১টি ট্রেন বিলম্বিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবারের চিত্রও একই রকম ছিল। ওই দিন দিল্লি বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১৩৪টি ফ্লাইট বিলম্ব হয়েছে। এদের মধ্যে ৬০টির মতো আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা প্রভাবিত হয়েছে। দিল্লি রেলস্টেশনের চিত্রও একই ছিল। ২২টি ট্রেন বিলম্বিত হয়েছে। ফলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

তবে আজ দিল্লিতি বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লির বায়ুর মান ৩৫৬ রেকর্ড করা হয়েছে। আজ সামান্য উন্নতি হলেও আগামী দুদিন দিল্লির বাতাসের গুণমান খুব খারাপই থাকছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্কবার্তায় বলেছে, আগামী পাঁচ দিন হরিয়ানা ও পাঞ্জাবে ঘন কুয়াশা বিরাজ করবে। আর উত্তরপ্রদেশে তিন দিন ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া বিভাগের সতর্কবার্তা আমলে নিয়ে বাস চালানো নিয়ে নির্দেশনা জারি করেছে উত্তরপ্রদেশের রোড ট্রান্সপোর্ট করপোরেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X