কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

বাতাসে গরম পানি ছোড়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে বরফ!

প্রচণ্ড ঠান্ডায় বাতাসে গরম পানি ছুড়ে মারতেই বরফে পরিণত হয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত
প্রচণ্ড ঠান্ডায় বাতাসে গরম পানি ছুড়ে মারতেই বরফে পরিণত হয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরেই প্রচণ্ড ঠান্ডায় কাবু ইউরোপের দেশ ফিনল্যান্ড। তাপমাত্রা হিমাঙ্কের বেশ নিচে বিরাজ করছে। চার দিক বরফের সাদা চাদরে মোড়ানো। শীতের মাত্রা এতই বেশি যে বাতাসে গরম পানি ছোড়ার সঙ্গে সঙ্গে তা জমে বরফ হয়ে যাচ্ছে!

বেশ আগে থেকেই গরম পানি বাতাসে ছোড়ার পর সেটাকে বরফে পরিণত হতে দেখার শখ ফিনল্যান্ডের নাগরিক লরি উনটামোর। দেশের রেকর্ড ঠান্ডা এবার তার সামনে সেই সুযোগই এনে দিয়েছে। তাই তো চলতি সপ্তাহে বন্ধুদের নিয়ে ফিনিশ ল্যাপল্যান্ডে ছুটি কাটাতে চলে গেলেন ৪৯ বছর বয়সী লরি। নববর্ষের দিন সেখানে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।

লরি উনটামোর রয়টার্সকে বলেছেন, আমি সামাজিক মাধ্যম বা ইউটিউবে এই কৌশলের ভিডিও দেখেছি। এই কাজ করা সম্ভব। কিন্তু এর জন্য যে মাইনাস ৩০ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রার প্রয়োজন তা পাচ্ছিলাম না।

তিনি জানান, নিজের কেবিন থেকে পানি গরম করে বাইরে নিয়ে যান। দ্রুতই তা আকাশে ছুড়ে মারেন। গরম পানি ছুড়ে মারার সঙ্গে সঙ্গে তার জমে বরফে পরিণত হয়ে যায়।

গত কয়েকদিন ধরে ইউরোপের নর্ডিক দেশগুলোয় চরম ঠান্ডা পড়েছে। ২৫ বছরের মধ্যে গতকাল শুক্রবার ফিনল্যান্ডের এননটেকিওতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪৪ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। অবশ্য এই অঞ্চলটি লরি উনটামোর যেখানে অবস্থান করছেন তার চেয়েও উত্তরে অবস্থিত।

এত ঠান্ডা সত্ত্বেও লরি উনটামো ও তার বন্ধুরা নর্ডিক স্কিইং ও বরফে ঢাকা বনে হেঁটে বেড়ানোর মতো বাইরের কাজ বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X