কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইলেকট্রিক কেটলি ব্যবহারের এই ৫ ভুলে হতে পারে বড় ক্ষতি

ফাইল ছবি
ফাইল ছবি

শীতের সকালে এক কাপ চা বা গরম পানি—ইলেকট্রিক কেটলি যেন এখন সবার ঘরের নিত্যসঙ্গী। চটজলদি পানি গরম করতে এ যন্ত্রটি খুবই সুবিধাজনক। কিন্তু একটু অসাবধান হলেই ঘটতে পারে দুর্ঘটনা।

অনেকেই না জেনে ভুলভাবে ব্যবহার করেন কেটলি, যার ফলে হতে পারে আগুন লাগা, শর্টসার্কিট বা কেটলি নষ্ট হয়ে যাওয়া। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। দেখে নিন, ইলেকট্রিক কেটলি ব্যবহারের সময় কোন ৫টি বিষয় মাথায় রাখা জরুরি।

পানি বেশি নয়, ঠিক পরিমাণে দিন : কেটলির গায়ে একটি ‘MAX’ লেভেল দেওয়া থাকে। এর বেশি পানি দিলে তা ফুটে উপচে পড়তে পারে—এতে আপনি পুড়ে যেতে পারেন, আবার যন্ত্রেও সমস্যা হতে পারে। তাই সবসময় ঠিক যতটুকু বলা আছে, ততটুকুই পানি দিন।

কেটলির নিচের অংশ (বেস) একদম শুকনো রাখুন : কেটলির নিচে যদি পানি লেগে থাকে, তাহলে সেটা বিদ্যুৎচালিত হওয়ার সময় শর্টসার্কিট ঘটাতে পারে। তাই প্রতিবার ব্যবহার করার আগে দেখে নিন, বেস একদম শুকনো আছে কি না। প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

দুধ বা স্যুপ নয়—শুধু পানি গরম করুন : অনেকে দুধ, কফি বা স্যুপ গরম করতে কেটলি ব্যবহার করেন। কিন্তু মনে রাখবেন, কেটলি শুধু পানি গরম করার জন্য তৈরি। অন্য কিছু দিলে তা কেটলির ভেতর পুড়ে যেতে পারে, যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে।

ব্যবহারের পর অবশ্যই বন্ধ করে দিন : অনেক সময় কেটলি চালু রেখে আমরা ভুলে যাই। এতে যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে যায়। যদিও অনেক কেটলিতে অটো শাটডাউন ফিচার থাকে, তবুও নিজে থেকে দেখে নিন যে কেটলি বন্ধ করা হয়েছে কি না।

নিয়মিত পরিষ্কার করুন (ডিসকেলিং) : অনেকদিন ব্যবহারে কেটলির ভেতরে ‘স্কেল’ বা সাদা সাদা দাগ পড়ে যায়। এতে পানি গরম হতে সময় লাগে, আবার কেটলিও ধীরে ধীরে খারাপ হয়ে যায়।

সমাধান? মাঝে মাঝে ভিনেগার বা লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিন। এতে কেটলি যেমন টিকবে অনেক দিন, তেমনি পানি থাকবে পরিষ্কার ও স্বাস্থ্যকর।

ইলেকট্রিক কেটলি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এটি আপনার সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে। কিন্তু ভুলভাবে ব্যবহার করলে হতে পারে বিপদ।

তাই এই ৫টি সহজ নিয়ম মনে রাখুন, সচেতনভাবে ব্যবহার করুন, আর নিরাপদে থাকুন। কেটলি যেমন টিকবে অনেকদিন, তেমন আপনিও থাকবেন নির্ভার ও নিশ্চিন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X