কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও ৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিভিন্ন অনিয়ম ‍ও দুর্নীতির অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞার এই তালিকায় যেমন কোনো ব্যক্তির নাম থাকবে পারে তেমনি থাকবে পারে প্রতিষ্ঠানের নামও। এবার রাশিয়ার কাছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর ও পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুশ তিনটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

এতদিন ইউক্রেন যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র বিনিময়ের সমালোচনা করে আসছিল যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এবার এই অভিযোগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন।

মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার কাছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর রুশ আগ্রাসনকে সহায়তা করেছে; ইউক্রেনীয় জনগণের দুর্ভোগ বৃদ্ধি করেছে এবং বৈশ্বিক অস্ত্র বিস্তার ব্যবস্থাকে দুর্বল করেছে। এ বিষয়ে আমরা আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছে।

গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়ার দূরপ্রাচ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বিভিন্ন সময় উচ্চপদস্থ রুশ কর্মকর্তারা পিয়ংইয়ং সফর করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X