কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে উত্তর কোরিয়া সফরে রুশ গোয়েন্দাপ্রধান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

গোপনে উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য দেশটি সফর করেছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দাপ্রধান উত্তর কোরিয়া সফরে গিয়েছেন। সফরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রুশ পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার (এসভিআর) প্রধান গত ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত সময় উত্তর কোরিয়া সফর করেছেন। সফরে তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী রি চ্যাং দায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শত্রুপক্ষের ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ মোকাবিলায় দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়াতে কর্মকর্তারা আলোচনা করেছেন।

বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া। ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৈঠক করেছিলেন। ওই সময়ে কিম ঘোষণা দেন যে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অগ্রাধিকার। তবে এ দুই নেতার বৈঠকের পর পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X