কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের ইরানি দূতাবাসে বোমা আতঙ্ক, আটক ১

বোমা আতঙ্কের খবরে প্যারিসের ইরানের দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। ছবি : সংগৃহীত
বোমা আতঙ্কের খবরে প্যারিসের ইরানের দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে ইরানি কনস্যুলেটে এক ব্যক্তি বোমা নিয়ে ঢুকে পড়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি সশস্ত্র পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক ব্যক্তিকে ইরানি কনস্যুলেটে গ্রেনেড বা বিস্ফোরকভর্তি বেল্ট নিয়ে ঢুকতে দেখেন। ইরানি এই দূতাবাসটি প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের কাছেই অবস্থিত। তাই এমন খবরে পেয়ে ফ্রান্সের বিআরআই ইন্টারভেনশন ব্রিগেডের এলিট ফোর্সের সদস্যরা দূতাবাস ভবনটি ঘেরাও করে ফেলে। তবে তার আগেই ওই ব্যক্তি দূতাবাস ভবন থেকে বের হয়ে যান। অবশ্য স্থানীয় সময় ৩টার দিকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবির বরাতে বিবিসি জানায়, পুলিশ ওই ব্যক্তিকে ইরানি কনস্যুলেটের কাছ থেকে আটক করেছে। এরপর বিআরআই কর্মকর্তারা তাকে তল্লাশি করে। তবে তার কাছে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

তার আগে ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার বেলা ১১টার দিকে এক ব্যক্তি কনস্যুলেটে প্রবেশ করেন। এ সময় তিনি ঘোষণা দেন যে তিনি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। এই ঘটনার পর দূতাবাসমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়।

পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের উত্তেজনার উত্তাপ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X