কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

রুশ সেনাদের বিরুদ্ধে গুচ্ছবোমা ব্যবহার করছে ইউক্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া ভয়ংকর গুচ্ছবোমা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেন ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আজ শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘তারা (ইউক্রেন) যথাযথ ও কার্যকরভাবেই গুচ্ছবোমা ব্যবহার করছে। এগুলো আসলেই রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে গুচ্ছবোমা দেওয়ার কথা জানান। এ সময় অজুহাত হিসেবে কিয়েভের গোলাবারুদ শেষ হয়ে আসছে বলে দাবি করেন তিনি।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, গুচ্ছবোমার ক্ষতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সচেতন আছে। তবে রুশ সেনারা ইউক্রেনের যত বেশি ভূমি দখল করবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেনের নাগরিকরা। ফলে গোলাবারুদ সংকেট থাকা ইউক্রেনকে সহায়তা করতেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন : ভয়ংকর গুচ্ছবোমা কোথায় ব্যবহার করবে জানাল ইউক্রেন

ইউক্রেনকে ভয়ংকর গুচ্ছবোমা দেওয়ার সিদ্ধান্তে আমেরিকার ওপর নাখোশ রাশিয়াসহ মার্কিন মিত্ররাও। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে নিজেদের হিংস্র মূর্তি আবার সামনে নিয়ে এলো যুক্তরাষ্ট্র।

যদিও এসব গুচ্ছবোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা হবে না বলে জানায় ইউক্রেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া এসব গুচ্ছবোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না ইউক্রেনের সেনাবাহিনী। শুধু ইউক্রেনের বেদখল হওয়া ভূখণ্ডমুক্ত করতেই এসব বোমা ব্যবহার করবে তার বাহিনী।

বর্তমানে বিশ্বের ১২৩টি দেশে নিষিদ্ধ এই বোমা। নির্বিচারে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য দায়ী হওয়ায় এই ধরনের বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়। এ ছাড়া এসব বোমা অবিস্ফোরিত অবস্থায়ও অনেক বছর থেকে যায়। ফলে যুদ্ধ শেষ হওয়ার পরও ঝুঁকিতে থাকে সাধারণ নাগরিকরা।

এর আগে ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের বোমা ব্যবহারের অভিযোগ এনে ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছিল মার্কিন প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১০

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১১

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১২

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৩

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৪

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৫

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৭

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৮

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

২০
X