কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের মাইন অপসারণে সময় লাগবে শতশত বছর

ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করা ল্যান্ডমাইন। ছবি: সংগৃহীত
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করা ল্যান্ডমাইন। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বেশি মাইন বিছানো দেশে পরিণত হয়েছে ইউক্রেন। পূর্ণ উদ্যমে এসব মাইন অপসারণ করতে গেলেও অন্তত ৭৫৭ বছর লাগবে।

শনিবার (২২ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে শত শত বছর এবং বিলিয়ন ডলার লাগতে পারে।

স্লোভাকিয়াভিত্তিক থিংক-ট্যাংক গ্লোবসেকের দেয়া তথ্যানুসারে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতের কারণে ১ লাখ ৭৩ হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা সক্রিয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইউক্রেনের ৬৭ হাজার বর্গমাইল এলাকা মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদে ঢেকে রয়েছে। এসব কারণেই মূলত ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় মাইনক্ষেত্রে পরিণত হয়েছে। এই বিশাল এলাকা আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য কিংবা দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের সমান।

ইউক্রেনে বিপুলসংখ্যক মাইনের এই অবস্থাকে গত ৩০ বছরের মধ্যে নজিরবিহীন বলে অভিহিত করেছেন ব্রিটিশ এনজিও মাইন্স অ্যাডভাইজরি গ্রুপের প্রোগ্রামস ডিরেক্টর গ্রেগ ক্রোথার। তিনি বলেন, বিশ্বের আর কোথাও এই অবস্থা নেই।

বিভিন্ন মাইন অপসারণবিষয়ক সংস্থার অনুমানের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম বলছে, এই মাইনগুলো অপসারণ করতে গেলে অন্তত ৭৫৭ বছর লাগবে। এমনকি ৫ শতাধিক মাইন অপসারণ দল নিয়োগ যদি অনবরত কাজ করে যায় তারপরও এই সময় লাগবে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে, এই মাইনগুলো অপসারণে পরবর্তী ১০ বছরে অন্তত ৩ হাজার ৭৪০ কোটি ডলার লাগবে। যেখানে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ইউক্রেন মাইন অপসারণের জন্য মাত্র সাড়ে ৯ কোটি ডলার সহায়তা দেবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X