কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গরুর গোবর দিয়ে হবে চুলের তেল-শ্যাম্পু : গবেষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গরুর গোবর ও মূত্র থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করতে গবেষণা শুরু করেছে ভারতের নামকরা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)।

এই গবেষণাটির নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক ক্যারাকটারাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অব ক্যাটল ডাং অ্যান্ড ইউরিন : এ কনসাইস রিভিউ। সম্প্রতি এটি ‘ট্রপিক্যাল অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন’ (স্প্রিংগার) নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আইআইটির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শাখায় এ গবেষণাটি পরিচালিত হয়েছে। এই গবেষণা সফল হলে গ্রামীণ ভারতের অর্থনৈতিক চালচিত্র বদলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষক দলের অন্যতম সদস্য আইআইটির (বিএইচইউ) স্কুল অব বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অভিষেক সুরেশ ধোবলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, দুধ ছাড়াও কৃষকরা গরুর মূত্র এবং গোবর থেকেও আর্থিকভাবে লাভবান হতে পারেন। তবে এই ধরনের বৈজ্ঞানিক গবেষণার ঘাটতি রয়েছে। আর সেই ঘাটতি দূর করতেই তারা পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন।

গবেষক দলের বিজ্ঞানীদের দাবি, গবেষণায় এ বিষয়ে সামগ্রিক জ্ঞান বৃদ্ধি হচ্ছে তা-ই নয়, বরং ভবিষ্যতে আরও গবেষণার দরজাও খুলে যাচ্ছে। গরুর গোবর এবং মূত্র নিয়ে গবেষণার মাধ্যমে প্রাচীন তথা প্রচলিত গ্রামীণ ধ্যান-ধারণাকেও বৈজ্ঞানিক মানদণ্ডে অন্তর্ভুক্ত করা সম্ভব।

ভবিষ্যতে গোবর এবং গোমূত্র থেকে তৈরি দাঁতের মাজন, চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনারসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি সম্ভব। এতে গ্রামীণ অর্থনৈতিক প্রগতির পথ প্রশস্ত হবে বলেও জানান বিজ্ঞানীরা।

গবেষণায় সহযোগিতার জন্য আইআইটির বেনারস বিশ্ববিদ্যালয় শাখার ডিরেক্টর অধ্যাপক প্রমোদকুমার জৈনের প্রতি কৃতজ্ঞতা সুরেশ ধোবলে বলেছেন, এই ধরনের বিশেষ গবেষণার জেরে ভারতের গ্রামীণ অর্থনীতিতে গরুর উপযোগিতা আরও দৃঢ় হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X