কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১১:১৮ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ৪৩, চাপা পড়েছেন বহু মানুষ

ভূমিধসে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ছবি : সংগৃহীত
ভূমিধসে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ছবি : সংগৃহীত

ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাদামাটি ও পাথরের স্তূপে চাপা পড়েছেন আরও শতাধিক। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সংশ্লিষ্ট সব দপ্তর এবং বিভাগকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত কয়েক দিন ধরেই ভারি বর্ষণ হচ্ছে রাজ্যের ওয়েনাড়ে। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নামে বিভিন্ন বাহিনী। মোতায়েন করা হয়েছে বিমানবাহিনীও।

আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের অন্যত্র পাঠাচ্ছেন চিকিৎসকরা। অপরদিকে মৃতদের লাশ মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পরিবারের হস্তান্তর করা হবে।

মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, উদ্ধারকাজে গতি আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে এবং যাতায়াত বিঘ্নিত হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

এদিকে এই ঘটনায় রাজ্যজুড়ে শোক বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে বার্তা দিচ্ছেন। ওয়েনাড়ের কংগ্রেস নেতা এবং এই লোকসভা কেন্দ্রের সাবেক সাংসদ রাহুল গান্ধী এক্স বার্তায় বলেন, উদ্ধারকাজের বিষয়ে তার সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ পোস্ট করে জানান, উদ্ধারকাজের সব খবর তিনি রাখছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X