কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আতিশি

মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আতিশি। ছবি : সংগৃহীত
মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আতিশি। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আতিশি। আম আদমি পার্টি (আপ) তাকে মনোনীত করেছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আম আদমি পার্টির পরিষদীয় দলের নেতাদের বৈঠক হয়। সেখানে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হলে সবাই তা সমর্থন করেন।

এ ছাড়া বৈঠকে কেজরিওয়ালের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

আতিশি দিল্লির শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কেজরিওয়ালের গ্রেপ্তারের পর তিনি দলেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেন।

৪৩ বছর বয়সী আতিশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । রাজনীতিবিদ হিসেবে তিনি ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। তার নেতৃত্ব দিল্লিতে আম আদমি পার্টির অবস্থান আরও সংহত করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবি জানিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেস্বর) দুপুরে দলীয় সম্মেলনে নিজেই এ কথা ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জানান, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে আর ফিরবেন না।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। জেলমুক্তির দুদিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, সব কিছু ঠিক থাকলে প্রায় পাঁচ মাস পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এর আগ পর্যন্ত আতিশি দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X