কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

হোয়াইট হাউস ও দণ্ডপ্রাপ্ত যুবক
হোয়াইট হাউস ও দণ্ডপ্রাপ্ত যুবক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২৩ সালের ২২ মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করেন ভারতীয় নাগরিক সাই বর্ষীথ কান্দুলা (২০)। বৃহস্পতিবার শুনানি শেষে মার্কিন আদালত তাকে কারাদণ্ড দেন।

মার্কিন বিচার বিভাগ জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমেরিকান সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হন। পরে তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ মে কান্দুলা ইচ্ছাকৃতভাবে হামলা ও মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

ভারতের চন্দননগরে জন্মগ্রহণকারী কান্দুলা গ্রিন কার্ডধারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বাচ্ছন্দ্যেই বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ আত্মঘাতী সিদ্ধান্ত তাকে কারাদণ্ডের মুখোমুখি করল। তবে স্থানীয় আদালতের বিচারক ড্যাবনি এল ফ্রিডরিচ কান্দুলার শাস্তি কিছুটা সহজ করেছেন। কারাদণ্ডের শাস্তি ভোগের এক পর্যায়ে তাকে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রেখে তিন বছরের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতের নথি অনুসারে, ভারতীয় নাগরিক কান্দুলা ২০২৩ সালের ২২ মে বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে মিসৌরির সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। পরে তিনি একটি ট্রাক ভাড়া করেন হামলার উদ্দেশ্যে রওনা দেন।

কান্দুলা পথে খাবার ও গ্যাসের জন্য থামেন। সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়ে। তাতে স্পষ্ট যে, তিনি স্বেচ্ছায় পরিকল্পনা মতো ওয়াশিংটন ডিসির দিকে গাড়ি চালিয়ে যান এবং রাত ৯:৩৫ মিনিটে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট পার্কের ব্যারিকেডে ধাক্কা দেন। কান্দুলার উদ্দেশ্য ছিল ব্যারিকেড ভেঙে প্রাসাদে ঢুকে পড়া। তিনি সেটি ব্যর্থ হয়ে ফুটপাতে গাড়ি তুলে দেন। এ সময় পথচারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

কান্দুলা না থেমে চেষ্টা চালিয়ে যান। তিনি কয়েক বার ব্যারিকেডে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করেন। কিন্তু সুরক্ষিত ব্যারিকেড হওয়ায় তিনি বরাবরই ব্যর্থ হন। এদিকে ধাক্কা লেগে ট্রাকটি অচল হয়ে যায় এবং ইঞ্জিনের বগি থেকে ধোঁয়া বের হতে থাকে। ট্যাংকার ফেটে তেলও ছড়িয়ে পড়ে।

অবস্থা বেগতিক দেখে কান্দুলা গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে চলে যান। ব্যাকপ্যাক থেকে নাৎসি চিহ্ন খচিত একটি পতাকা বের করে উড়াতে থাকেন। এ সময় ইউএস পার্ক পুলিশ এবং ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে ফেলে। তারা কান্দুলাকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দুলা ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। তিনি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন। তার পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদে পড়ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X