চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাসাবাড়িতে এডিসের লার্ভা পেলে জরিমানা ও কারাদণ্ড, চসিক মেয়রের ঘোষণা

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে এডিস মশার বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন। বাসাবাড়িসহ যে কোনো স্থানে এডিস মশার লার্ভা বা প্রজননস্থল পাওয়া গেলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৯ জুন) দুপুরে নগর ভবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মেয়র বলেন, ‘বর্ষায় ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।’

তিনি জানান, তিন মাসব্যাপী বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে চসিক। এ ছাড়া সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা এবং ১০টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।

ডা. শাহাদাত আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে এবং প্রয়োজন হলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

নতুন করে করোনায় আক্রান্ত আরও ৫ জন

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে চট্টগ্রামে এই নিয়ে ১৩৫ জন করোনায় আক্রান্ত হলেন। পাশাপাশি সাতজন মারা গেছেন।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিকে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X