মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে পৃথক দুই মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন এবং হত্যার পৃথক দুই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি। ছবি : কালবেলা
মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন এবং হত্যার পৃথক দুই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি। ছবি : কালবেলা

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন এবং হত্যার পৃথক দুই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই দণ্ডপ্রাপ্তকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম ২০১৬ সালের একটি ধর্ষণ মামলার রায় দেন। গাংনী থানায় দায়ের হওয়া ওই মামলায় মোহাম্মদপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে স্বপন আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায়ের অংশ হিসেবে স্বপনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অন্যদিকে, মাত্র ৫ মিনিট পর দুপুর ১টা ২০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা ২০১৬ সালের একটি হত্যা মামলার রায় ঘোষণা করেন।

ওই রায়ে গাংনীর আকুকপুর বাজার পাড়ার ইমারুল ওরফে ইমার ছেলে সেন্টুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি গাংনী থানায় ২০১৬ সালের ২৪ ডিসেম্বর দায়ের হয় এবং বিচারকাজ চলাকালে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায় ঘোষণার পর আদালতের পাবলিক প্রসিকিউটররা বলেন, ‘এই রায়গুলোর মাধ্যমে আদালত আবারও প্রমাণ করেছে, অপরাধ করে কেউ পার পাবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধের সংখ্যা হ্রাস পাবে এবং বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X