শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ড

কলকাতা বিমানবন্দরে আগুন। ছবি : সংগৃহীত
কলকাতা বিমানবন্দরে আগুন। ছবি : সংগৃহীত

কলকাতা বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দরের একটি গেট লাগোয়া কনভেয়ার বেল্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, আগুন লাগার পর কর্মীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা নিয়ে কিছু জানায়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানিয়েছে, বিমানবন্দরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ফলে সেখান থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে কোনোভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম আসর (বিজিবিএস) শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এ মেলা চলবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার বিজিবিএসে ৪০ দেশের প্রায় ২০০ বিদেশি অতিথি যোগ দিবেন। ২০টি দেশ এ মেলায় অংশী হিসেবে রয়েছে। এ ছাড়া ২৬ দেশের রাষ্ট্রদূত বা সমমর্যাদার প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।

বিজিবিএসে বিদেশি অতিথি ছাড়াও দেশিয় প্রথম সারির শিল্পপতিরা অংশ নেবেন। এ সম্মেলনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, জেএসডব্লু গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ভাইস-চেয়ারম্যান উমেশ চৌধুরীরা উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X