কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
বুথফেরত জরিপ

দিল্লিতে এগিয়ে মোদির দল বিজেপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যরা। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যরা। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর বেশ কয়েকটি পর্যবেক্ষক সংস্থা বুথফেরত জরিপ প্রকাশ করেছে। এতে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

বুধবার (০৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসন রয়েছে। অঞ্চলে সরকার গঠনের জন্য ৩৬টি আসনে জয় পেতে হবে। আগামী শনিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে। এ দিন চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

পিপলস পালস একটি সংস্থা জানিয়েছে, নির্বাচনে ৭০টির মধ্যে ৫১ থেকে ৬০টি আসন পাবে বিজেপি। আর অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি) ১০ থেকে ১৯টি আসন পেতে পারে। অন্যদিকে কোনো আসন পাবে না রাহুল গান্ধীর কংগ্রেস।

তবে ৭টি সংস্থা জানিয়েছে, এক থেকে ৩টি আসন পেতে পারে কংগ্রেস। গত দুটি নির্বাচনে দিল্লিতে একটি আসনও পায়নি প্রাচীন এ দল।

দ্য ম্যাট্রিজ জানিয়েছে, নির্বাচনে ৩৯ থেকে ৪৫টি আসন পাবে বিজেপি। আর আম আদমি পার্টি ৩২ থেকে ৩৭টি আসন পাবে।

পি মার্ক জানিয়েছে, বিজেপি এবারের নির্বাচনে ৩৯ থেকে ৪৯টি আসন পাবে। আর কেজরিওয়ালের দল মাত্র ২১ থেকে ৩১টি আসন পাবে।

পিপলস ইনসাইডের তথ্যমতে, নির্বাচনে বিজেপি ৪০ থেকে ৪৪টি আসনে জয় পেতে পারে। আর আম আদমি পার্টি ২৫ থেকে ২৯টি আসন পেতে পারে। অন্যদিকে প্রাচীন দল কংগ্রেস পেতে পারে মাত্র দুটি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১০

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১১

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১২

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৩

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৪

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৬

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৮

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৯

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

২০
X