কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চাপে শুল্ক কমাল ভারত

ট্রাম্পের চাপে শুল্ক কমাল ভারত
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারত সম্প্রতি মোটরসাইকেলের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। ১ হাজার ৬০০ সিসির বেশি ইঞ্জিনের মোটরসাইকেলের শুল্ক ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ এবং ছোট মোটরসাইকেলগুলোর শুল্ক ৫০ শতাংশ থেকে ৪০ শতাংশে নামানো হয়েছে।

এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত হুমকির পরিপ্রেক্ষিতে ভারতের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বিশেষ করে আমেরিকান হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ভারতীয় বাজারে প্রবেশ আরও সহজতর করতে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প গত কিছুদিন ধরে তার শুল্ক নীতির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশের ওপর চাপ তৈরি করেছেন। ভারতের শুল্কনীতি নিয়ে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন এবং ভারতকে ‘শুল্কের রাজা’ হিসেবে অভিহিত করেছেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যার মধ্যে ভারতের রফতানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের শুল্ক হ্রাস মার্কিন রফতানির জন্য সহায়ক হতে পারে। যদিও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং বিশ্ব বাণিজ্যের উত্তেজনায় এটি বাধা হয়ে দাঁড়াতে পারে।

এ দিকে শিগগিরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে সফর করতে পারেন, যা দুই দেশের সম্পর্কের ভবিষ্যতকে আরও স্পষ্ট করবে। তথ্য: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X