কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। এরই মধ্যে পাল্টা ও শাস্তিমূলক শুল্ক হিসেবে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রে। তবে এসব পদক্ষেপ উপেক্ষা করেই আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে। কারণ, ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন।

তবে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শাস্তি হিসেবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প। গত বুধবার (২৭ আগস্ট) ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

ভারত বলছে, তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায়। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভারত সস্তা দামের রুশ জ্বালানি তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে। অন্যদিকে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত। দেশটির দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনো রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে।

তেল বিক্রির সঙ্গের সংশ্লিষ্ট তিনটি সূত্র বলেছে, ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে, যা দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান।

ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট চাহিদার ৪০ শতাংশই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে। চীন ও তুরস্ক রুশ জ্বালানি তেলের অন্য দুই শীর্ষ ক্রেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X