কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে নিজ আসনে হারলেন কেজরিওয়ালও

অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ)। এমনকি বিধানসভায় নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রভেশ ভার্মার কাছে হেরেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। একইসঙ্গে বিজয়ী দল জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিলাম। গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আমরা অনেক কাজ করেছি। আমরা শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করব না, বরং মানুষের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাব।

ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ৪ হাজার ৮৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিন মেয়াদে বিধায়ক ছিলেন তিনি। অন্যদিকে ৪৮ বছর পরে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে জয়ী হল মোদির বিজেপি।

নির্বাচন কমিশনের ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X