কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কিত বহু মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির আশেপাশেরই কোনও অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। তবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিন সকালে এ ব্যাপারে টুইটে দিল্লিবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর লিখেন, 'কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। সকলে শান্ত ও সজাগ থাকুন।'

এদিকে সোমবার ভোর থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ট্রেন ধরতে যাত্রীদের ভিড় ছিল নয়াদিল্লি রেল স্টেশনে। ভূমিকম্পের জেরে সেখানকার বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

এর আগে গত ৭ জানুয়ারি তিব্বতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ৫টি দেশে এর কম্পন অনুভূত হয়েছিল। উত্তরে দিল্লি থেকে পূর্ব ভারতের কলকাতা এমনকী উত্তরপূর্ব ভারতেও এই কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ছিল সেই ভূমিকম্প। নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ মিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১০

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১১

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১২

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৫

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৬

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৭

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৮

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৯

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X