কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০১:২১ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জর্ডান-ইসরায়েল সীমান্তে ভারতীয়কে গুলি করে হত্যা

ভারতের কেরালা রাজ্যের থোমাস গ্যাব্রিয়েল। ছবি: সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যের থোমাস গ্যাব্রিয়েল। ছবি: সংগৃহীত

জর্ডান-ইসরায়েল সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ভারতের কেরালা রাজ্যের থোমাস গ্যাব্রিয়েল। ভারতীয় দূতাবাস তার পরিবারের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।

৪৭ বছর বয়সী গ্যাব্রিয়েল কেরালার থুম্বা এলাকার বাসিন্দা ছিলেন। তার সঙ্গে থাকা এডিসন নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হলেও তিনি বেঁচে যান এবং পরে ভারতে ফেরত আসেন।

পরিবার জানায়, তারা গ্যাব্রিয়েলের জর্ডান সফর বা ইসরায়েলে প্রবেশের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না। জানা গেছে, তিনি ও এডিসন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পর্যটক ভিসায় জর্ডান গিয়েছিলেন।

১০ ফেব্রুয়ারি তারা জর্ডান-ইসরায়েল সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। গ্যাব্রিয়েলের মাথায় গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ৯ ফেব্রুয়ারি গ্যাব্রিয়েল শেষবার তাদের সঙ্গে কথা বলেন। তখন গ্যাব্রিয়েল জানান, তারা নিরাপদে আছেন। তবে কিছুক্ষণ পর ফোন কেটে যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে গ্যাব্রিয়েলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা বিষয়টি দেখছে এবং মরদেহ দেশে ফেরানোর জন্য কাজ করছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X