কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার ৭

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় গ্রেপ্তার—ভারতে মতপ্রকাশের স্বাধীনতা কতটা আছে, উঠছে সেই প্রশ্ন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় গ্রেপ্তার—ভারতে মতপ্রকাশের স্বাধীনতা কতটা আছে, উঠছে সেই প্রশ্ন। ছবি : সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব এখনও চলছে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের উত্তরপ্রদেশে ধরপাকড় শুরু হয়েছে।

‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন।

সোমবার (২১ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক ছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে র‍্যালি করছে, তখনই মোদি সরকারের এই ধরপাকড় প্রশ্ন তুলছে রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কার্যক্রম চললেও ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে।

বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ঘনিষ্ঠ। ফলে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনপন্থি যে কোনো কার্যক্রমকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে।

এই ঘটনায় ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১০

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১১

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৩

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নামাজরত মুসল্লির মৃত্যু

১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৬

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৭

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৮

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৯

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

২০
X