কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় শনিবার সকাল। হঠাৎ দেখা গেল, এক যুবক হাঁটছেন রাস্তায়। এক হাতে চপার। আরেক হাতে নারীর কাটা মাথা। ঝরছে রক্ত। মুখে কোনও ভয় নেই।

এই নারকীয় দৃশ্য দেখে হতবাক সবাই। আতঙ্কে চিৎকার ছড়িয়ে পড়ে চারপাশে। পথচারীরা সরে যান পাশ কাটিয়ে। কেউ কিছু বলতে সাহস পাননি।

এরপর যা ঘটল, তা আরও বিস্ময়ের। যুবক সোজা হাঁটতে হাঁটতে চলে যান বাসন্তী থানায়। গিয়ে বলেন, তিনি তার ভাবিকে খুন করেছেন।

পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। জব্দ করে চপার ও কাটা মুণ্ডু।

পুলিশ জানায়, অভিযুক্তের নাম বিমল মণ্ডল। নিহত নারী সতী মণ্ডল, বিমলের ভাবি। দু’জনেই বাসন্তীর ভরতগড়ের বাসিন্দা।

সকালবেলা মাঠে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ বিমল চপার দিয়ে কুপিয়ে মাথা আলাদা করে ফেলেন।

ঘটনার পর নিজেই কাটা মাথা নিয়ে হাঁটতে থাকেন থানার দিকে। আশপাশের মানুষ আঁতকে ওঠেন। কেউ কেউ ভিডিও করেন মোবাইলে।

ভিডিওতে দেখা যায়, বিমল একেবারে ভাবলেশহীন। মুখে কোনও অনুশোচনা নেই।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদ থেকেই ঘটতে পারে এই খুন। তবে প্রকৃত কারণ জানতে জেরা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X