কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ভারত

রিলস বানানোর সময় যমুনায় ৬ কিশোরীর মৃত্যু

পানিতে ডুবে মারা যাওয়া কিশোরীরা। ছবি : সংগৃহীত
পানিতে ডুবে মারা যাওয়া কিশোরীরা। ছবি : সংগৃহীত

মোবাইল ফোন আর রিলস নিয়ে যেনো কিশোর-কিশোরীদের উন্মাদনার শেষ নেই। ফোন হাতে পেলেই রিলস আর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত হয়ে পড়েন কিশোর-কিশোরীরা। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। মোবাইলে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় মঙ্গলবার দুপুরে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবল গরম থেকে রেহাই পেতে নদীতে নেমেছিল তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সিকান্দ্রা থানার অন্তর্গত একটি গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গ্রামের কাছেই একটি মাঠে কাজ করার পর নদীর ধারে গিয়ে রিল ভিডিও বানাতে শুরু করে কিশোরীরা। খেলাচ্ছলে তারা ধীরে ধীরে নদীর গভীরে চলে যায়। তখনই হঠাৎ স্রোতের টানে তলিয়ে যেতে থাকে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে চারজন ডুবে যায় বলে জানা যায়। বাকি দুজনকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনডিটিভি জানিয়েছে, নিহত ৬ কিশোরীই একই সম্প্রসারিত পরিবারের সদস্য। তাদের আকস্মিক মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে গভীর শোক। হাসপাতাল ও ময়নাতদন্ত কেন্দ্রে উপস্থিত আত্মীয়-পরিজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তাদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, মৃত্যুর কারণ সম্পূর্ণরূপে জলে ডুবে যাওয়া।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে সমস্ত ধরনের সহায়তা দেওয়া হবে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কিশোরীদের এক আত্মীয় বলেন, নদীর ধারে আমাদের মাঠ রয়েছে। কাজের শেষে গরমে হাঁসফাঁস করছিল ওরা। তাই জলে নামতে গিয়েছিল। ভাবতেও পারিনি এমন দুর্ঘটনা ঘটবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X