কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতের তিন সেনার মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে সৃষ্ট ভূমিধসে তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সোমবারের এ ঘটনায় এখনো ছয়জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

এএফপির বরাত দিয়ে বার্তাসংস্থা বাসস জানায়, রোববার সন্ধ্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিমে এই ভূমিধস ঘটে। অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার সন্ধ্যায় টানা ভারী বর্ষণের ফলে একটি সেনা শিবির ব্যাপক ভূমিধসে চাপা পড়ে।

সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, একটি বিশাল মাটির স্তূপ একটি ভবনকে আংশিকভাবে ঢেকে ফেলেছে এবং পাহাড়ের ঢালে কাদামাটির বিশাল স্তূপ জমেছে।

চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাতজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

ভারতে বর্ষা মৌসুম সাধারণত জুন মাসে শুরু হয়ে সেপ্টেম্বরের শেষ নাগাদ স্থায়ী হয়। এই সময়ে বিভিন্ন রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়শই ঘটে থাকে।

দক্ষিণ এশিয়া ক্রমাগত উষ্ণ হয়ে উঠছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরনেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার ওপর কী ধরনের প্রভাব পড়ছে, সে বিষয়ে এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১০

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৪

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৫

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৬

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৭

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৮

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৯

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

২০
X