কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৩:২৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনগামী বিমান বিধ্বস্ত, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

  • বিমানটি আজ দুপুর ১টা ১৭ মিনিটে উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরই আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই ৮২৫ ফুট উচ্চতা থেকে ভূপাতিত হয়।
  • ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের একটি পাশে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে, যা আশপাশের এলাকা আতঙ্কিত করেছে।
  • বিমানবন্দরের সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
  • দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। উদ্ধারকাজ চলছে পুরোদমে।
  • বিধ্বস্ত হওয়া বিমানটির নাম এআই১৭১, যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল।

  • এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আজ ১২ জুন ২০২৫ তারিখে ফ্লাইট এআই১৭১ একটি দুর্ঘটনায় পড়েছে। আমরা এখনো বিস্তারিত তথ্য যাচাই করছি এবং খুব শিগগিরই আরও তথ্য জানানো হবে।
  • দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, এই দুঃসংবাদের জন্য আমি মর্মাহত। আমি নিজে বিষয়টি তদারকি করছি। সংশ্লিষ্ট সব সংস্থা এবং উদ্ধারকারী দলকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
  • আপাতত নিহত বা গুরুতর আহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিমানে বিপুল সংখ্যক যাত্রী থাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X