কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা

হর্ষবর্ধন শ্রিংলা। ছবি : সংগৃহীত
হর্ষবর্ধন শ্রিংলা। ছবি : সংগৃহীত

ভারতের রাজ্যসভার সদস্য হতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদেও দায়িত্ব পালন করেছেন। শ্রিংলাকে রাজ্যসভার এমপি হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিগগিরই তার যোগদানের আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজ্যসভায় যোগ হতে যাচ্ছে নতুন চার মুখ। এদের মধ্যে শ্রিংলা অন্যতম। অন্যরা হলেন- প্রথিতযশা আইনজীবী উজ্জ্বল নিকম, সমাজকর্মী সি সদানন্দন মাস্টার ও ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে।

রাজ্যসভার বর্তমান চারজন মনোনীত সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। তাদের জায়গাতেই নিয়োগের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন। সাহিত্য, বিজ্ঞান, কলা বা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত ব্য়ক্তিদেরই এ মনোনয়ন দেওয়া হয়।

হর্ষবর্ধন শ্রিংলা ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব ছিলেন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের চিফ কো-অর্ডিনেটর ছিলেন তিনি। এ ছাড়া আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন এ প্রবীণ আমলা।

সরকারি পদে দায়িত্ব পালনের পাশাপাশি হর্ষবর্ধন শ্রিংলা সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি একাধিক এনজিওর মাধ্যমে দার্জিলিং, শিলিগুড়ি এবং পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। এ ছাড়া ভারতের বিভিন্ন পররাষ্ট্রবিষয়ক মিশনে তিনি সফল দায়িত্ব পালন করেন। এর পুরস্কার হিসেবেই তাকে এমপি করা হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রচার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X