কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

হিজড়া সেজে ২৮ বছর ভারতে, ধরা পড়লেন আবদুল কালাম

আবদুল কালাম ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত। ছবি: সংগৃহীত
আবদুল কালাম ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত। ছবি: সংগৃহীত

ভারতে হিজড়ার ছদ্মবেশে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকা এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি আবদুল কালাম। ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত ছিলেন। খবর এনডিটিভির

পুলিশ জানায়, মাত্র ১০ বছর বয়সে আবদুল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রথমে মুম্বাইয়ে প্রায় ২০ বছর অবস্থান করার পর তিনি মধ্যপ্রদেশের ভোপালে চলে যান। গত আট বছর ধরে তিনি নারী সেজে স্থানীয়দের মধ্যে ‘নেহা’ নামে পরিচিতি পান এবং নিজেকে একজন হিজড়া বলে পরিচয় দিতেন, যাতে কেউ সন্দেহ না করে।

ভোপালের বুধওয়ারা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। পুলিশ জানায়, আবদুল নিজের পরিচয় আড়াল করতে ভুয়া আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্টসহ একাধিক জাল কাগজপত্র তৈরি করেন। এসব নথি ব্যবহার করে তিনি একাধিকবার বাংলাদেশে যাতায়াতও করেছেন।

বর্তমানে আবদুল তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। তার মোবাইল, কল রেকর্ড, মেসেজ ও ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে দেখা হচ্ছে, তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না।

ভোপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা শালিনী দীক্ষিত জানান, তার পরিচয় নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুরো অভিযানে কড়া গোপনীয়তা বজায় রাখা হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X