কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালায়। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই বৈধ ভিসা বা পাসপোর্ট দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘদিন ধরে বসবাস করছিল।

পুলিশ জানায়, এসব ব্যক্তি ৬ মাস থেকে শুরু করে কেউ কেউ ১০ বছর পর্যন্ত চেন্নাই ও তিরুপুর অঞ্চলে অবৈধভাবে অবস্থান করেছে। তারা মুরুগামপালায়াম, ছেত্তিপালায়ামসহ বিভিন্ন এলাকায় টেক্সটাইল কারখানায় কাজ করছিল। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার আদালতের বিচারক সি শ্রীধর প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার রুপি করে জরিমানার আদেশ দেন। রায় অনুযায়ী, শাস্তি শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে সফরের সময় ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X