কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

টাক মাথায় বিলবোর্ড বানিয়ে মোটা অঙ্কের আয়

শাফীক তার টাক মাথায় হেয়ার ও স্কিন ক্লিনিকের লোগো ট্যাটু করিয়েছেন। ছবি : সংগৃহীত
শাফীক তার টাক মাথায় হেয়ার ও স্কিন ক্লিনিকের লোগো ট্যাটু করিয়েছেন। ছবি : সংগৃহীত

নিজের টাক মাথাকে বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম বানিয়ে সাড়া ফেলেছেন ভারতের কেরালার আলাপ্পুঝা জেলার বাসিন্দা ও ট্রাভেল ভ্লগার শাফীক হাশিম। সাহসী ও সৃজনশীল এই উদ্যোগের মাধ্যমে তিনি একটি হেয়ার ও স্কিন ক্লিনিকের সঙ্গে তিন মাসের বিজ্ঞাপন চুক্তি করেছেন। এতে তিনি আয় করেছেন ৫০ হাজার রুপি।

এই চুক্তির আওতায় শাফীক তার মাথায় অস্থায়ীভাবে ক্লিনিকটির লোগো ট্যাটু করিয়েছেন। এটি তার পরবর্তী তিনটি ইউটিউব ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাবে। তিনি জানান, ভিডিও শুটিংয়ে মাথাকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে বিজ্ঞাপনটি দর্শকদের নজরে পড়ে। এই ট্যাটু সহজেই রাসায়নিক উপায়ে মুছে ফেলা যায়।

এক সময় চুল প্রতিস্থাপনের কথা ভাবলেও পরে শাফীক উপলব্ধি করেন, টাক মাথা লজ্জার কিছু নয়; বরং এটিকে রূপান্তর করা যায় সৃজনশীল আয়মাধ্যমে। এরপরই মাথায় বিজ্ঞাপন প্রদর্শনের ভাবনা আসে এবং সেই ভাবনা সামাজিকমাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। বিভিন্ন ব্র্যান্ড ও সংবাদমাধ্যমের নজর কাড়ে তার অভিনব আইডিয়া।

শাফীক বলেন, সম্ভবত আমি ভারতে, এমনকি বিশ্বেও প্রথম ব্যক্তি, যিনি নিজের টাক মাথাকে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ব্যবহার করছেন। এটা শুধু ভাইরাল হওয়ার জন্য নয়; বরং সৌন্দর্য ও দেহ নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানাতেই আমার এ উদ্যোগ।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে শাফীক জানান, কলেজজীবনে টাক নিয়ে তাকে অনেক ঠাট্টা সহ্য করতে হয়েছে। কিন্তু এখন সেই টাক মাথাই হয়ে উঠেছে তার আত্মবিশ্বাসের উৎস ও একটি ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম।

শেষ পর্যন্ত তিনি একটি সারা ভারতে ছড়িয়ে থাকা স্কিন ক্লিনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ভবিষ্যতে আরও ব্র্যান্ড এই ধারণায় আগ্রহী হবে বলেই তার আশা। শাফীকের বলেন, ‘আমি এটা খ্যাতির জন্য করছি না, বরং মানুষকে শরীর নিয়ে আত্মবিশ্বাসী করতে চাই।’

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X