কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা

শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

রাস্তা দিয়ে গাড়িবহর ছুটে যাচ্ছিল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় এক তৃণমূল কংগ্রেসের সমর্থককে। সেই সমর্থককে রোহিঙ্গা সম্বোধন করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বলেন এবং গায়ের চামড়া তুলে ফেলার হুমকি দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘জয় বাংলা’ স্লোগান শোনার সঙ্গে সঙ্গেই গাড়িবহর থামিয়ে কালো গাড়ি থেকে নেমে তেড়ে আসছেন বিজেপি নেতা শুভেন্দু- এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (৩০ জুলাই) যাত্রাপথে শুভেন্দু অধিকারীর গাড়িবহর লক্ষ্য করে এক তৃণমূল কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভেন্দু ওই কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও তার রক্ষীদের নির্দেশ দেন তাকে সরিয়ে দিতে।

সেই সমর্থকের দাবি, নিরাপত্তারক্ষীরা তাকে লাঠি দিয়ে আঘাত করেছে, যার ফলে সে রাস্তায় পড়ে গেছে এবং তার হাত থেঁতলে গেছে।

এ ঘটনার পরপরই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। একদিকে বিজেপি নেতাদের ‘জয় শ্রীরাম’, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ‘জয় বাংলা’- এই দুই স্লোগান নিয়ে রাজনীতিতে ফের মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে।

‘জয় বাংলা’ স্লোগানের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারত মাতা কী জয়’ বলতে হবে। আর যদি আপনি হিন্দু হন, তবে ‘জয় শ্রীরাম’ বলবেন। মুসলমানদের ‘জয় শ্রীরাম’ বলার দরকার নেই।

এর আগে ২০১৯ সালে, উত্তর ২৪ পরগনা সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়েছিল। তখন তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং তিনিও তার গাড়ি থামিয়ে স্লোগানদাতাদের তিরস্কার করেছিলেন।

এ ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের ‘স্লোগান বনাম স্লোগান’ বিতর্ক উসকে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এ ধরনের ধর্মীয় ও জাতীয়তাবাদী আবেগ ঘনিয়ে তুলতে চাইবে রাজনৈতিক দলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X