কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে উঠে বিপদে বিজেপি নেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ। উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকা মঞ্চটি তখন ভিড়ে ঠাসা। আত্মীয়স্বজন ছাড়াও নতুন দম্পতির সঙ্গে ছবি তুলতে ও শুভেচ্ছা জানাতে এবং আশীর্বাদ দিতে সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতা। আর ঠিক তখনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

চোখের পলকে, বিয়ের মঞ্চটি মড়মড় করে ভেঙে পড়ল। আর মঞ্চে উপস্থিত বর-কনে এবং সব অতিথি নিয়ে সজোরে আছড়ে পড়ল নিচে। সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নগর পালিকা পরিষদ এলাকার রামলীলা ময়দানে। যেখানে স্থানীয় এক প্রভাবশালী বিজেপি নেতা অভিষেক সিং ইঞ্জিনিয়ারের ভাইয়ের জন্য এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বর ও কনে তখন সজ্জিত মঞ্চে। বিজেপি নেতারা একে একে আসছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য। অভিষেক সিংয়ের ভাই প্রতিটি অতিথির পা ছুঁয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, তারপর অতিথিরা দলবদ্ধভাবে বর-কনের দিকে এগোচ্ছেন আশীর্বাদ করতে। কিন্তু, যখন মঞ্চে ভিড় বাড়তে থাকল এবং একের পর এক অতিথিরা মঞ্চে এসে দাঁড়ালেন, ঠিক তখনই কাঠামোটি আর ভার সামলাতে পারল না।

মুহূর্তের মধ্যে মঞ্চের সেই অংশটি হুট করে ভেঙে পড়ল। নেটিজেনরা ভিডিও দেখে নানা মন্তব্য করেছেন। যদিও এই ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে, তবুও ভাগ্যক্রমে কোনো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X