কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪৫ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে হঠাৎ বৃষ্টি ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে ছয়জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ, টেহরি ও বাগেশ্বর জেলা।

বাগেশ্বরে দুটি বাড়ি ভেঙে পড়ে দুই নারী মারা গেছেন, একই পরিবারের আরও তিনজন নিখোঁজ। চামোলিতে ভূমিধসে এক দম্পতির মৃত্যু হয়েছে, নিখোঁজ ২৫টি গবাদিপশু। রুদ্রপ্রয়াগে সরিতা দেবী নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং সেখানে অন্তত আটজন নিখোঁজ। এ ছাড়া দেরাদুনে নদীতে ভেসে যাওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ভূমিধসে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে বদ্রিনাথ ও কেদারনাথ মহাসড়কও রয়েছে। এতে অনেক তীর্থযাত্রী আটকা পড়েন, পরে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া দপ্তর বাগেশ্বর, চামোলি, দেরাদুন ও রুদ্রপ্রয়াগে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। এ ছাড়া কয়েকটি জেলায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X