স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

বল হাতে চার উইকেট শিকার তাসকিনের। ‍ছবি : সংগৃহীত
বল হাতে চার উইকেট শিকার তাসকিনের। ‍ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন-সাইফ-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে সফরকারীরা। শনিবার সিলেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। বল হাতে এদিন সবচেয়ে সফল ছিলেন তাসকিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন চার উইকেট।

বাংলাদেশ দল নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করে নেদারল্যান্ডস। তবে সে ধারা ধরে রাখতে পারেনি তারা।

দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ঝড়ো ব্যাটিং করা ম্যাক্স ও’দোদ ১৫ বলে ২৩ রান করে তাসকিনের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপরই রান তোলার গতি ধীর হয়ে যায় নেদারল্যান্ডসের।

বল হাতে এদিন চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান। প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ইনিংসের ১০তম আর নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২)। আর শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ।

টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডস থেমে যেতে পারতো১০০ রানের আশপাশেই। তবে অষ্টম উইকেটে ১৫ বলে ২৭ রানের জুটি করে পুঁজি কিছুটা বাড়িয়ে নেন ট্রিম প্রিংগেল ও আরিয়া দত্ত।

প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন। ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান। বল হাতে তাসকিন আহমেদ চার উইকেট ছাড়াও সাইফ হাসান ২টি, আর মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১০

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১১

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১২

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৩

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৪

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৫

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৬

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

২০
X