কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

মেয়োনিজ না পাওয়ায় পুরো ক্যাফেতেই আগুন ধরিয়ে দিলেন এক বৃদ্ধ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনের লাস পিলাসিওস শহরে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ৫০ বছর বয়সী ওই বৃদ্ধ ক্যাফেতে গিয়ে দুবার মেয়োনিজ চান। কিন্তু কর্মীরা জানান, তাদের কাছে মেয়োনিজ নেই। এতেই রাগে ফেটে পড়েন তিনি।

পরে বাইরে গিয়ে নিকটস্থ একটি ফুয়েল স্টেশন থেকে পেট্রল নিয়ে আসেন ওই ব্যক্তি। এরপর সেটি ক্যাফের ভেতরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ক্যাফের ভেতরে থাকা লোকেরা দৌড়ে বাইরে চলে আসেন। পরে কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় আহত হয়েছেন ওই বৃদ্ধও। তার হাত ঝলসে গেছে বলে জানা গেছে। তবে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হননি।

ক্যাফেটির মালিক বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য ও অযৌক্তিক ঘটনা। একজন গ্রাহক শুধু মেয়োনিজ না পেয়ে এভাবে আচরণ করতে পারেন, তা কল্পনাও করা যায় না।’

তাদের দাবি, আগুনের ঘটনায় প্রায় সাত হাজার ইউরোর মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X