চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান। ছবি : কালবেলা
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান। ছবি : কালবেলা

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, প্রায় দল পিআর পদ্ধতিতে ভোট চায়। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই দেশের ৭১ শতাংশ জনগণকে এবং ছোট-বড় সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটিমাত্র দলের জন্য পিআর পদ্ধতি এড়িয়ে যেতে পারে না, পারবে না।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে আসন্ন নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য সব ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন যেন সত্যিকার অর্থে একটি জাতীয় উৎসবে পরিণত হয়, যেখানে প্রতিটি নাগরিক অবাধে, ভয়-ভীতি ছাড়া ভোট দিতে পারেন— এ দাবিই আজ দেশের কোটি কোটি মানুষের।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর জঘন্যতম হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যানের ওপর হামলায় প্রমাণ করে পতিত স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার গভীর চক্রান্ত। আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এ ধরনের হামলা দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাহীনতা সৃষ্টি করবে। ভিডিও ফুটেজসহ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, মাওলানা আব্দুল আলীম, রাঙামাটি পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X