কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি পুলিশকে গুলি করে হত্যা

পাকিস্তানের রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় সন্ত্রাসী হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে। খবর জিওটিভি নিউজের।

কোহাট আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) আব্বাস মাজিদ মারওয়াত বলেছেন, সন্ত্রাসীরা কোহাটের লাচি এলাকায় পুলিশের উপর কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই হামলায় ইন্সপেক্টর আশফাক নিহত হয়েছেন। আহত দুজনের নাম তাৎক্ষণিকভাবে তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, পাল্টা গুলিবর্ষণে তিন সন্ত্রাসীও নিহত হয়েছেন। তাদের পেছনের ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

প্রদেশের পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে। এই মাসের শুরুতে কেপির বান্নু জেলার একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় একজন পুলিশ সদস্য এবং তিন জঙ্গি নিহত হয়।

পুলিশের মতে, সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে ফতেহ খেল চেকপোস্টে আক্রমণ করে। পরে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়।

২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানের নিয়ন্ত্রণে ফিরে আসার পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পায়। বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে প্রায় ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটছে।

ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, জুন মাসে দেশটিতে ৭৮টি সন্ত্রাসী হামলা হয়েছে। যার ফলে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা কর্মী, ৩৯ জন বেসামরিক নাগরিক, ছয়জন জঙ্গি এবং স্থানীয় শান্তি কমিটির দুই সদস্য রয়েছেন।

আহত ১৮৯ জনের মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

অপরদিকে জুন মাসে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৫ জন নিরাপত্তা কর্মী, ৭৭ জন জঙ্গি, ৪১ জন বেসামরিক নাগরিক এবং দুইজন শান্তি কমিটির সদস্য।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X