কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুতের লাইন। ছবি : সংগৃহীত
বিদ্যুতের লাইন। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম ও লালমনিরহাটে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার (৩০ আগস্ট)। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি), রংপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান জানান, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকোজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেডিং হবে।

একই সময় রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেডিং হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি।

আতিফুর রহমান আরও জানান, সংরক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছয় ঘণ্টা নেসকোসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কুড়িগ্রামের সাত উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর বাদে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X