কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, পুলিশের গুলি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে মুহূর্তে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধরা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

চলমান রাজ্যের মর্যাদা আন্দোলনের সময় এটিই সহিংসতার প্রথম ঘটনা। আজ সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয়। তারা তাদের রাজ্যের দাবিতে অনশন পালন করছেন এবং আজ সম্পূর্ণ বন্ধের (হরতাল) কর্মসূচি ছিল। এ দিন শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের ৬ অক্টোবর বৈঠকের কথা রয়েছে। এর আগেই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটল। এ পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন কি না তাও অনিশ্চিত।

গত দুই সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন পালন করছেন। তার সঙ্গে একাত্ম ঘোষণা করে তরুণদের বড় একটি পক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X