কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

ইন্ডিগোর একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত
ইন্ডিগোর একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত

সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিমানটি জরুরি অবতরণ করেছে।

শনিবার (০১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা হামলার হুমকির কারণে বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। হুমকির বার্তায় ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণের’ কথা উল্লেখ করা হয়েছিল।

ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইয়ে ডাইভার্ট করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং সব ধরনের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার পর বিমানটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়।

বিমান চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে হায়দরাবাদে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হুমকির কারণে মুম্বাইয়ে অবতরণ করে। নিরাপত্তা তল্লাশি শেষে বিমানটি বিকেল ৪টার দিকে হায়দরাবাদে পৌঁছে।

ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীদের যেন সর্বনিম্ন অসুবিধা হয়, সে জন্য আমরা নিয়মিত আপডেট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ইন্ডিগোর একটি সূত্র জানিয়েছে, হুমকির ই-মেইলে ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণ’-এর কথা উল্লেখ ছিল। ১৯৮৪ সালের ২ আগস্ট চেন্নাই বিমানবন্দরে (তৎকালীন মাদ্রাজ বিমানবন্দর) ঘটে যাওয়া মিনামবাক্কম বোমা বিস্ফোরণে ৩৩ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পেছনে ছিল শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল ইলম আর্মি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X